নিজস্ব প্রতিবেদক ।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। অনেকের সুষম ও পুষ্টিকর খাবার জোটে না। এর প্রভাবে ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। এর মূল কারণে পুষ্টিহীনতা। এর সমাধানে প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর খাবার দেবে সরকার।
জানা গেছে, এর শুরুটা হচ্ছে দুধ দিয়ে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে দুধ বিতরণ করার উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, ৫০টি স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে শুরুতে ২৫০ মিলিলিটার করে দুধ সরবরাহ করা হবে। ডিসেম্বরের মধ্যেই আরো ৩০০ স্কুলে সম্প্রসারণ করা হবে এ কার্যক্রম। এটা অত্যন্ত সহায়ক একটি ভূমিকা পালন করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেন, স্কুলের বাচ্চারা দুধ খেতে পারলে তাদের পুষ্টির চাহিদা মিটবে। তাদের মেধার বিকাশ হবে। এতে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যে গুণগত মান প্রয়োজন, সেভাবে বেড়ে ওঠা সহায়ক হবে।
সূত্র জানায়, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের বেশি। শিক্ষার্থী রয়েছে প্রায় দুই কোটি। দুধের পাশাপাশি এসব বিদ্যালয়ে ডিমসহ পুষ্টিকর খাবার বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
