নিজস্ব প্রতিবেদক ।।
এ যেন পিসি সরকারের ম্য়াজিক। রেলের ওয়েবসাইটে চাকরিপ্রার্থীদের যে তালিকা জ্বলজ্বল করছিল,প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই তা ভ্য়ানিশ! বদলে, ৮ দিন পর প্রকাশিত হল পরিবর্তিত নতুন তালিকা!
আর এতেই দুর্নীতির গন্ধ পাচ্ছে চাকরিপ্রার্থীদের একাংশ। শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে যখন উত্তাল রাজ্য়, বিজেপি চেপে ধরছে, তৃণমূলকে, তখন কেন্দ্রের অধীনস্থ রেলেও সেই দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ! এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়!
রেলেও নিয়োগ দুর্নীতি?
গত বছর সাউথ ইস্টার্ন রেলওয়ের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা হয়। জানুয়ারি মাসে হয় ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। এই দুই পরীক্ষায় উত্তীর্ণদের নথি ভেরিফিকেশনের জন্য় একটি তালিকা প্রকাশিত হয়। ৩১ শে জানুয়ারি, ২০২৩,
রেলের ওয়েবসাইটে প্রকাশিত হয় এই তালিকা। অদ্ভূতভাবে, প্রকাশের কয়েকঘণ্টার মধ্য়েই তা উধাও হয়ে যায় ওয়েবসাইট থেকে। ঠিক ৮ দিন পর, ৮ই ফেব্রুয়ারি ওয়েবসাইটে আবার তালিকা আপলোড করা হয়।
চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, প্রথম তালিকায় যাঁদের নাম ছিল, এমন অনেকেরই নাম দ্বিতীয় তালিকায় নেই।
চাকরির আশায়, যেসব বেকার ছেলেমেয়েগুলোর মুখে হাসি ফুটেছিল, দ্বিতীয় তালিকা তাঁদের সেই হাসি কেড়ে নেয়! এমনই ৩০ জন চাকরিপ্রার্থী সেন্ট্রাল অ্য়াডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেন। আগামী ১৪ই মার্চ রেল কর্তৃপক্ষকে সমস্ত নথিসহ হাজিরার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিষয়টি বিচারাধীন। এনিয়ে আদালত যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
