স্টাফ ররিপোর্টার, বাঘারপাড়া (যশার)ঃ বাঘারপাড়া ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র আল মামুন চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় অত্র কলেজের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে সংবর্ধনা প্রদান করেছে।
মঙ্গলবার সকালে কলেজ অধ্যাক্ষের কার্য্যলয়ে এ সংবর্ধনা দেয়া হয়। আল মামুন বাঘারপাড়া উপজলা সদরের দাহাকুলা গ্রামের কৃষক মনিরুল ইসলামের ছেলে । বাবা মনিরুল ইসলাম কৃষিকাজ করে দারিদ্রতা নিয়ে সংসার চালালেও সন্তানদের লেখাপড়ার ক্ষত্রে অত্যন্ত মনোযোগী। বাবার এরকম মানসিকতা আর মায়ের দৃঢ়তা ও স্নেহশীলতায় ছেলেটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে।
অাল্ মমামুন সরকারি বাঘারপাড়া পাইলট উচ বিদ্যালয় থেকে কতিত্বের সাথে এসএসসিতে আল মামুন (এ+) পান। সে বাঘারপাড়া ডিগ্রি কলজ থেকে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় (এ+) পেয়ে উত্তীর্ণ হয়। ভর্তি পরীক্ষায় মধা তালিকায় সে সরকারি চট্রগ্রাম মডিকল কলজে ভর্তির সুযোগ পেয়েছে। আল মামুন তার এই কৃতিত্বর জন্য বাবা-মা ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ মতিন বলেন, “মডিকলে চান্স পাওয়া আল মামুনের পাশে আমি আছি, আগামীতেও থাকব। তার যে কোনা প্রয়াজনে আমাক জানানো হলে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
