শিক্ষাবার্তা ডেস্কঃ পাবনায় আবৃত্তি ও উপস্থাপনা শেখানোর কথা বলে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আবৃত্তি শিক্ষক আসাদুল রশিদ ওরফে পীর বাবু ওরফে আসাদ বাবুকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারের পর সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার আসাদ বাবু পাবনা সদর উপজেলার সিঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে কবিতা আবৃত্তি ও উপস্থাপনা শেখানোর কথা বলে আসাদ বাবু নিজ অফিস রানা কমপ্লেক্স ভবনের ৩য় তলা শব্দকলা মাল্টিমিডিয়ায় নিয়ে যান। সেখানে তিনি ওই মেয়েটিকে দুপুর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন।
পাবনা থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্যাতনের ঘটনার পর সন্ধ্যায় পাবনার স্বাধীনতা চত্বরে বইমেলায় মেয়েটির স্বজন ও বন্ধুরা আসাদ বাবুকে বেদম মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রাতে মামলার পর তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
