নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়ঃ
জেলার জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা সার্কিট হাউজের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, মালি সহ ৮টি পদে ১৯ জনের চাকরী মিলেছে মাত্র ৫৬ টাকায়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন যোগদানকৃত কর্মচারীদের পরিচিতি সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসন ও সার্কিট হাউজে ৮টি পদে ২০তম গ্রেডের ১৯ জন কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ৪ আগষ্ট। পরে ওই পদ গুলোতে ৭ হাজার ১৩০টি আবেদন জমা পড়ে। এসব পদে আবেদন করতে প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ খরচ হয় ৫৬ টাকা। দাখিলকৃত আবেদনের মধ্যে ৩টি আবেদন বাতিল হয়। পরে গত ৩ ফেব্রুয়ারি ৫ হাজার ২৯ জন আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
ওই দিন রাতে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উত্তীর্ণ হন ৯৯ জন। পরদিন ৪ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষার পর রাতেই চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। গত ৬ ফেব্রুয়ারি চুড়ান্তভাবে নির্বাচিত ১৯ জন প্রার্থীর নিয়োগ আদেশ জারী করে ফুলের তোড়া সহ নিয়োগ আদেশ নিবাচিত প্রার্থীদের নিজ বাড়িতে বার্তাবাহক মারফত পৌছে দেয়া হয়।
পরিচিতি সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক সহ জেলা প্রশাসনের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
আবেদন ফিতে চাকরী পেয়ে নিশাত তামান্না বলেন, আমি খুবই খুঁশি মাত্র ৫৬ টাকায় সরকারী চাকরী পেয়েছি। আসলে টাকা ছাড়া যে চাকরী পাওয়া যায় জেলা প্রশাসক তা করে দেখালেন। আমি আমার বাবা মাকে নিয়ে সাচ্ছন্দে দিন কাটাতে পারবো।
পরে পঞ্চগড় জেলা প্রশাসন ও সার্কিট হাউসে নতুন যোগদান করা ১৯ কর্মচারীকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
