এইমাত্র পাওয়া

মাদ্রাসা থেকে ফেরার পর ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ জেলার কাপাসিয়ায় মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। মৃত্যুর ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার টোক ইউনিয়নের আমতলী গ্রামের আইছাইল্লাদের বাড়িতে।

ছাত্রীর নাম ফারিয়া আক্তার (১০)। সে বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামের খলিলের মেয়ে। সে স্থানীয় আমতলী হেফজ মাদ্রাসার কোরআন বিভাগের ছাত্রী।

স্বজনরা জানায়, খলিলের বাড়ি বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে হলেও সে তার পরিবার নিয়ে পার্শ্ববর্তী গ্রাম আমতলী আইছাইল্লাদের বাড়িতে ভাড়া থাকেন। তার দুই ছেলে ও এক মেয়ে। ছোট মেয়ে ফারিহা বাড়ি সংলগ্ন আমতলী হেফজ মাদ্রাসার ছাত্রী। কোরআনের প্রথম সবক দিয়ে সে বিকালে মাদ্রাসা থেকে বাড়িতে আসে।

বাড়িতে এসে পরিবারের সদস্যদের অগোচরে বাথরুমের চালের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মাদ্রাসা থেকে বিকালে ফারিহা বাড়িতে আসার পর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না- এমন সময় তারা দেখতে পেলেন বাথরুমের দরজা বন্ধ। পরে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় টিনের চালের ফাঁক দিয়ে দেখতে পায় ফারিহা গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

তা দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে বাথরুমের দরজা ভেঙে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টোকনয়ন বাজার ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.