নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ জেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড এবং দুর্নীতির বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্কুলের সকল শিক্ষকরা। প্রধান শিক্ষকের নাম আনোয়ার হোসেন। তার অপসারণ এবং নতুন ম্যানেজিং কমিটির দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
গতকাল সকাল থেকে দ্বিতীয়দিনের মতো কর্মবিরতি চলছে। এর আগে গত রোববার সকাল থেকে বিদ্যালয়ের প্রধান ভবনে ব্যানার ঝুলিয়ে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করেন তারা। শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষক আমাদের নিয়মিত বেতন ভাতা আটকে রেখেছেন। আমাদের শিক্ষকদের প্রায় ৩০ লাখ টাকার বেতন-ভাতার তালিকায় উনি কৌশলে স্বাক্ষর না করে আটকে রেখেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের নানা অনিয়ম ও দুর্নীতি ইতিমধ্যেই গণমাধ্যমে ওঠে এসেছে। প্রধান শিক্ষক ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এ ছাড়াও রাজনৈতিক প্রভাবের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে সেখানে ম্যানেজিং কমিটির নির্বাচনও হয় না। কমিটি না থাকায় আমাদের দাবি-দাওয়া উপস্থাপন করতে পারি না। তারা আরও বলেন, বিদ্যালয়ের মালিকানাধীন দুটি দোকান বিক্রি করে ৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক, যা প্রমাণিত। কিন্তু তার এমন সব দুর্নীতি প্রতিবাদ করায় শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। বহিরাগতদের বিদ্যালয়ে এনে আন্দোলনরত শিক্ষকদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এ ছাড়াও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও সন্ত্রাসীদের মাধ্যমে প্রধান শিক্ষক বিদ্যালয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন।
তবে এই বিষয়ে বক্তব্য নিতে প্রধান শিক্ষকের নাম আনোয়ার হোসেন সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
