নিজস্ব প্রতিবেদক, পিরোজপুরঃ বিশ্ব ভালোবাসা দিবসে পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মিরুখালী স্কুল এণ্ড কলেজের আয়োজনে ব্যতিক্রমী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী তাদের মায়েদের পা ধুয়ে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে।
এ সময় শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে অংশগ্রহণ করে মিরুখালী স্কুল এণ্ড কলেজ, মিরুখালী নূরানী মাদ্রাসা ও মিরুখালী কিণ্ডার গার্টেন।
পরে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধুয়ে ভালোবাসা ও সম্মাননা জানায়। মায়েরা শিক্ষার্থী সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করে। এ সময় অনুষ্ঠান স্থলে এক অন্যরকম এক ভালোবাসা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শেষে মিরুখালী স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার, মিরুখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, নারীনেত্রী অ্যাডভোকেট নাসরিন জাহান, নারী ইউপি সদস্য মারুফা আক্তার, শিক্ষকা নাসরিন আক্তার, শিক্ষক এটিএম কাওসার, শিক্ষক পারভেজ তালুকদার ও শিক্ষার্থী সৌভিক প্রমুখ। শেষে মায়েদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৮ সাল থেকে এ তিনটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে মা দিবস ও বিশ্ব ভালোবাসা দিবসে মায়েদের সম্মান জানাতে নানা কর্মসূচির আয়োজন করে আসছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
