এইমাত্র পাওয়া

ইবির হলে ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর নির্যাতন ছাত্রলীগের

শিক্ষাবার্তা ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ডেকে নিয়ে নবীন এক ছাত্রীকে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।  রাত ১১টার সময় অন্তরা আপু আমার রুমে গিয়ে আমাকে গণরুমে যেতে বলেন। গণরুমে গেলে আপু আমাকে মারধর করেন, পায়ে পিন ফুটান। অনেক বাজে বাজে ভাষায় কথা বলেন।’’

ঘটনার বর্ণনায় ভুক্তভোগী লিখেন, এক পর্যায়ে আপু আমাকে জোর করে আমার জামা খুলিয়েছেন। পরে বিবস্ত্র অবস্থায় আমার ভিডিও ধারণ করেন। প্রভোস্ট স্যারের বিরুদ্ধে লিখে আমাকে তা মুখে বলিয়ে নিয়ে রেকর্ড করেছেন। রাতভর তারা আমাকে বেধড়ক মারধর করেছেন। পরের দিন সকালে কোনোভাবে হল থেকে পালিয়ে বাসায় চলে আসি।

ফুলপরি খাতুন অভিযোগ করে বলেন, এসময় তারা বলেছে, মুখে মারিস না, গায়ে মার। যাতে কাউকে দেখাতে না পারে। আমাকে তারা খুবই ভয় দেখিয়েছে এবং এসব কথা বাইরে বললে আমাকে একেবারেই মেরে ফেলার হুমকি দিয়েছে। তারা আরও বলেছে, তোকে হল থেকে উলঙ্গ করে বের করে দেবো। সাড়ে চার ঘণ্টা ধরে তারা আমাকে শুধু মেরেছে। অন্তরাসহ ৫-৬ জন মিলে আমার সঙ্গে এসব করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত সানজিদা অন্তরা এসব ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি এমন ধরনের কোনো কিছু করলে তা প্রমাণ করুক। এ বিষয়ে কিছু বলতে চাই না।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকি আরাফাত বলেন, এ ঘটনা যদি সত্য হয় এবং তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা প্রশাসনের কাছে তার শাস্তির দাবি জানাবো। এছাড়া এ অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, প্রক্টরিয়াল বডির সাথে বসে বিষয়টি আমরা সমাধান করেছিলাম। পরবর্তীতে কি হয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরিন বলেন, সিনিয়র-জুনিয়রের র‌্যাগিংয়ের একটা ঘটনা ঘটেছে শুনেছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিষয়টি আমি শুনেছি। কোনো বিশ্ববিদ্যালয়েই র‌্যাগিং অ্যালাউ না। আমি নীতিগতভাবেও এটা কখনো সমর্থন করি না। বিষয়টা কীভাবে কি ঘটলো আমি সংশ্লিষ্টদের সাথে বসে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.