এইমাত্র পাওয়া

শিক্ষা সফরে যেতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ জেলার পাইকগাছায় শিক্ষা সফরে যেতে সম্মতি না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে দশম শ্রেণির ছাত্র প্রান্ত মণ্ডল (১৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার ভোর ৬টার দিকে তার পড়ার ঘরের আড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকরুন বাড়ি গ্রামের আনন্দ কুমার মণ্ডলের ছেলে ও লক্ষ্মীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সকালে বাড়ির লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ১৬ ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী শিক্ষা সফরে যাওয়ার কথা।

বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তাদের ওপর অভিমান করে সে আত্মহত্যা করে। লস্কর ইউপির চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে থানাপুলিশ সূত্রে জানা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.