এইমাত্র পাওয়া

জিপিএ-৫ পাওয়া ফুচকা বিক্রেতার ফুচকা খেলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ গত বুধবার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার তাহিবুল ইসলাম এইচএসসিতে বিরামপুর চাঁদপুর ফাযিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন।

জিপিএ-৫ পাওয়ার সংবাদটি নজরে আসায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার তাহিবুলের সাথে সাক্ষাৎ করে তার দোকানে তিনি ফুচকা খান।

তাহিবুল প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত ফুটপাতে চটপটি বিক্রয় শেষ করে গভীর রাতে অধ্যয়ন শেষে এইবার এইচএসসিতে বিরামপুরের চাঁদপুর ফাযিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন।

তাহিবুল ইসলাম পৌর শহর পূর্ব পাড়া এলাকার দরিদ্র বাদল হোসেন এর ছেলে।

বিরামপুর মেইন রোড হানিফ কোচ কাউন্টার এর সামনে গেলেই চোখে পড়বে একটি ভ্যান গাড়িতে চটপটি বিক্রয় করছে তাহিবুল। তাহিবুলের স্বপ্ন উচ্চ শিক্ষা লাভ করে ভাল চাকুরি করা।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, ‘অর্থ সংকটে থাকলেও কোন না কোন উপায়ে পড়াশোনা করা যায়। এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাহিবুল এইবার এইচএসসি তে জিপিএ ৫ পাওয়ায় সকলেই খুব খুশী। তার পরবর্তী ডিগ্রি অর্জন করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহোযোগিতা করার চেষ্টা করবো।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.