এইমাত্র পাওয়া

মেহেরপুরে শিশুদের জন্য কর্মসুচির সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা

মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলম।।
বর্তমান সরকার শিশুর জন্য বাংলাদেশকে নিরাপদ আশ্রয়স্থল গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আমরা জনগনের প্রতিনিধি হিসেবে দ¦ায়িত্ব পালন করছি। মেহেরপুরে শিশুদের জন্য কর্মসূচি’র সমাপনি ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক উপরক্ত কথাগুলো বলেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও সেভ দ্য চিল্ড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। নানা ক্ষেত্রে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিশুদের মেধার বিকাশ নিয়ে কাজ করে সেভ দ্য চিলড্রেন সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.