লালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

লালপুর (নাটোর) প্রতিনিধি  মোঃ মাজহারুল ইসলাম।।
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তির্ন ১৯৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তির চেক বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলাতয়াতনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, নাটোর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকার,জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বানু,আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার হিরু,আতাউর রহমান জার্জিস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী প্রমুখ । অনুষ্ঠানে প্রতি শিক্ষার্থীকে ক্রেষ্ট ও নগদ এক হাজার ছয় শত করে টাকা প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.