এইমাত্র পাওয়া

‘প্রেম ব্যর্থ’ হয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষাবার্তা ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ নাইম (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস আত্মহত্যার করেছে অভিযোগ উঠেছে।

গতকাল সকালে উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের বাড়ির পাশে কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাইম বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদাম নয়াপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে। সে এবার মহাস্থান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। রবিবার সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছে গরু বাঁধার রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পরে তার ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে লিখেছিল, ‘আমি চলে যাচ্ছি; আমার কিছু করার নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ স্ট্যাটাস দেয়। তার এ স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে, সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

তবে এলাকাবাসী জানিয়েছেন, এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই সে অস্বাভাবিক ছিল।

পরিবারের উদ্ধৃতি দিয়ে শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, স্টাইল করে চুল কাটা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার জেরে সে আত্মহত্যা করছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৩/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.