এইমাত্র পাওয়া

এসএসসি পাসে ক্যাবল শিল্প লিমিটেডে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক।।

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড(বাকেশি)। এ শিল্প প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইন থেকে আবেদন ফরম পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (লিয়াজোঁ)

পদ সংখ্যা: ০১

যোগ্যতা: (১) যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছরের অনার্সসহ স্নাতকোত্তর পাশ / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ। (২) সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি বা জিপিএ ৩.০ (জিপিএ ৫ এর ক্ষেত্রে) অথবা জিপিএ ২.৫(জিপিএ ৪ এর ক্ষেত্রে) থাকতে হবে এবং কোন তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। (৩) কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ২৮,১৬০-৬৭,৯১০ (গ্রেড-৫)

২. পদের নাম: ক্রয় সহকারী/ভান্ডার সহকারী/মার্কেটিং সহকারী

পদ সংখ্যা: ০৩

যোগ্যতা: (১) যে কোন বিষয়ে স্নাতক পাস। (২) শিক্ষা জীবনে ২টি পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি বা জিপিএ ৩.০ (জিপিএ ৫ এর ক্ষেত্রে) অথবা জিপিএ ২.৫ (জিপিএ ৪ এর ক্ষেত্রে) থাকতে হবে এবং কোন তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। (৩) সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ (গ্রেড-১৩)

৩. পদের নাম: গাড়িচালক

পদ সংখ্যা: ০১

যোগ্যতা: (১) এসএসসি পাস। (২) প্রার্থীকে ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। (৩) লিফটার চালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল: ১১,৪৪০-২৭,৬৯০ (গ্রেড-১৪)

বয়স: ১৬-০২-২০২৩ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে: আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.bcsl.gov.bd) হতে ডাউনলোড করে নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে (ফটোকপি গ্রহণযোগ্য)।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, ডাকঘর-সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬ ঠিকানায় ডাকযোগে/জিইপি/’কুরিয়ার সার্ভিস যোগে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।

আবেদন ফি: ক্রমিক নং-১ পদের জন্য ৬০০/- টাকা এবং ক্রমিক নং-২ ও ৩ পদের জন্য ২০০/- টাকার বাংলাদেশের যে কোন সিডিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) এর মূল কপি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা এর অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.