মোঃ জিয়াউর রহমান।।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল বাছেদ, আবু হানিফ মাষ্টার, আব্দুর রব মিয়া, শাহিনুর শবনম, ওবায়দুল্লাহ প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন আজ থেকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি আরো বেশি যত্নবান হবেন যাতে করে তারা নিয়মিত স্কুলে আসে, নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করে এবং বাড়িতে প্রতিদিনের পড়া শিখে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিন্ডারগার্টেনে অধ্যয়ন করা একজন শিশুর প্রতি অভিভাবক কেমন সচেতন, কিভাবে তাদের প্রতি মা-বাবা কেয়ার করে। তবে আপনারা কেন পারবেন না ? তখন উপস্থিত মায়েরা অঙ্গীকার করেন আজ থেকেই তাঁরা নিয়মিত তাঁদের শিশুদের প্রতি অধিকতর যত্নবান হবেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন ফলপ্রসূ ও গুনগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন আমি চাই আমাদের বিদ্যালয় আসন্ন পি ই সি পরীক্ষায় শতভাগ পাসসহ সর্বোচ্চ সংখ্যক জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হোক।আর সেলক্ষ্যে নিরলসভাবে কাজ করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
