সরকারি চাকরিতে যোগদানের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে বাধ্যতামূলক ডোপ টেস্ট বা মাদক পরীক্ষার ফি ৯০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
এতে বলা হয়েছে, ডোপ টেস্টের অন্তর্ভুক্ত নন-স্পেসিফিক ও অ্যালকোহল টেস্টের ফি মোট ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নন-স্পেসিফিক পরীক্ষার মধ্যে বেঞ্জোডায়াজেপিন, এমফেটামাইনস, অপিয়েটস ও কেননাবিনেয়েডস— এই চারটির প্রতিটির ফি ১৫০ টাকা এবং অ্যালকোহল পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০১৮ সালের ৫ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
