প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নন গেজেটেড কর্মচারীগণের চিকিৎসা ছুটি অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের জন্য নথি ব্যবস্থাপনায় বিদ্যমান ৮ ধাপ পরিবর্তন করে ৪ ধাপে প্রসেস ম্যাপ নির্ধারণ করা হয়েছে।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদেশটি মহাপরিচালক অনুমোদন দিয়েছেন। শিগগিরই এটি কার্যকর হবে।
নন গেজেটেড কর্মচারীগণের চিকিৎসা ছুটি অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের জন্য নথি ব্যবস্থাপনায় নতুন ৪ ধাপের প্রসেস ম্যাপ হলোঃ
# মহাপরিচালক-এর দপ্তরে গৃহীত আবেদন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাধারণ প্রশাসন শাখা প্রেরণ।
# সাধারণ প্রশাসন শাখা হতে সংশ্লিষ্ট কর্মচারীর অর্জিত ছুটি প্রাপ্যতার মতামত চেয়ে অর্থ ও রাজস্ব শাখায় প্রেরণ।
# অর্থ ও রাজস্ব শাখা হতে প্রাপ্ত মতামত উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মচারীর অনুকূলে ছুটি মঞ্জুরীর জন্য নথি উপস্থাপন। উপস্থাপিত নথি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের মতামতসহ মহাপরিচালক মহোদয়ের নিকট অনুমোদনের জন্য পেশ।
# মহাপরিচালক-এর অনুমোদনের পর সাধারণ প্রশাসন শাখা হতে মঞ্জুরী আদেশজারীর ব্যবস্থা গ্রহন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
