এইমাত্র পাওয়া

৪৮ জন বশেমুরবিপ্রবিতে প্রতি আসনে লড়বে

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এবার ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ২ হাজার ৭৪৫ জন (কোটাবাদে) শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

জনসংযোগ কর্মকর্তা, মাহবুবুল আলম স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, এ-ইউনিটে ২২ হাজার ৩৩১ জন, বি-ইউনিটে ১২ হাজার ৯৯৯ জন, সি-ইউনিটে ২১ হাজার ১১৫ জন, ডি-ইউনিটে ১৪ হাজার ৯৭৭ জন, ই-ইউনিটে ২৫ হাজার ৫৫৪ জন, এফ-ইউনিটে ১১ হাজার ৩৩২ জন, জি-ইউনিটে ১২ হাজার ৬৪২ জন, এইচ-ইউনিটে ৯ হাজার ২৯৩ জন ও আই-ইউনিটে ৮৬৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

আগামী ১ নভেম্বর এফ এবং জি, ২ নভেম্বর ডি এবং ই, ৮ নভেম্বর সি এবং এইচ ও ৯ নভেম্বর এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.