মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে।।
‘‘আমাদের কর্মেই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যই হবে আঙ্খাকিত ক্ষুদামুক্ত পৃথিবী’’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বিশ্বখাদ্য দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ অক্টোবর) বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব খাদ্য দিবস পালনে ফুলবাড়ী উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালিটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে। উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, ফুলবাড়ী ওয়াল্ডভিশন প্রোগ্রাম অফিসার প্রদিপ রায় প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
