এইমাত্র পাওয়া

কে হচ্ছেন স্বাস্থ্যের পরবর্তী ডিজি

অনলাইন ডেস্ক।।

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক কে হতে যাচ্ছেন, তা নিয়ে চিকিৎসক মহল ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে জোর আলোচনা চলছে। বর্তমান মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের মেয়াদকাল শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। তাঁর পর কে? নাকি আবারও তাঁর মেয়াদ বৃদ্ধি হবে?

এক পক্ষ বলছে, আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের মেয়াদ আবার বাড়ছে। কারণ তিনি ঊর্ধ্বতন নীতিনির্ধারকদের কারও কারও কাছে বিশেষ পছন্দের। কেউ বলছেন, চিকিৎসকদের মধ্যে যোগ্য জ্যেষ্ঠ কর্মকর্তার অভাব নেই। অতিরিক্ত মহাপরিচালক আছেন দুজন। একজন অধ্যাপক মীরজাদী সেব্রিনা (পরিকল্পনা ও উন্নয়ন), অন্যজন অধ্যাপক আহমেদুল কবীর (প্রশাসন)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.