এইমাত্র পাওয়া

প্রয়োজন প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ড

প্রকৌশলী রিপন কুমার দাস।।

ডিপ্লোমা প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাক্রম বর্তমান বিশ্বের একটি পেশা ভিত্তিক গুরুত্বপুর্ন শিক্ষা ব্যবস্থা। দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে ডিপ্লোমা প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। ডিপ্লোমা প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাটি আমাদের দেশে পরিচালনার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে উপর ন্যাস্ত, কিন্তু উক্ত বোর্ডে প্রায় ৩০টি শিক্ষাক্রম পরিচালিত হয়, যার ফলে সকল কার্যক্রম সঠিক ভাবে তাদের পক্ষে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

যার ফলে বিভিন্ন সময় প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মান সহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । এই সমস্যা থেকে সমাধানের জন্য বাংলাদেশে ডিপ্লোমা পর্যায়ের প্রকৌশল ও প্রযুক্তি ২টি কারিকুলাম নিয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ড গঠন করা প্রয়োজন । উক্ত শিক্ষা বোর্ডে ৪ বছর মেয়াদী D.Enng(ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) ও D.Tech (ডিপ্লোমা ইন টেকনোলজি) কারিকুলাম দুটি পরিচালিত হবে। প্রস্তাবিত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ডে D.Enng ও D.Tech ছাড়া অন্য কোন কোর্স পরিচালনা করতে পারবে না ।

ফলে বোর্ডের মান সর্বোচ্চ পর্যায় রক্ষা করা সম্ভব হবে। এ জন্য ডিপ্লোমা পর্যায়ের সকল প্রকৌশল কোর্সের কারিকুলাম সমুহ অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল। , মেরিন, কম্পিউটার, এ্যারোনেটিক্যাল, নেভাল, আর্মি, প্রিন্টিং, গ্লাস, সিরামিক, টুরিজম হসপিটালিটি এর কোর্স সমুহ D.Enng কারিকুলামের আওতাভুক্ত হবে। টেক্সটাইল, আর্মি অথবা মেরিন আলাদা ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ভুক্ত হতে পারবে না। একই ভাবে ডিপ্লোমা পর্যায়ের অন্যান্য কারিকুলাম সমুহ অর্থাৎ কৃষি, ফিসারিস, এনিমেল হাসবেন্ডারী, ফরেষ্ট্রি, কোর্স সমুহ D.Tech কারিকুলামের আওতাভুক্ত হবে।

 

কৃষি, ফরেষ্ট্রি আলাদা টেকনোলজি কারিকুলাম ভুক্ত হতে পারবে না। D.Enng কারিকুলামে যে সকল বিভাগ সমুহ থাকেব তা হলোঃ ক গ্রুপ (টেক্সটাইল খাত)ঃ টেক্সটাইল এ্যাপারাল ম্যানুফাকচারিং টেকনোলজি, টেক্সটাইল নিটওয়্যার ম্যানুফাকচারিং টেকনোলজি, টেক্সটাইল গার্মেন্টস এন্ড ডিজাইন টেকনোলজি, টেক্সটাইল এন্ড জুট টেকনোলজি, টেক্সটাইল সিল্ক টেকনোলজি, টেক্সটাইল ডিজাইন এন্ড প্রিন্টিং টেকনোলজি, টেক্সটাইল নিটিং টেকনোলজি, টেক্সটাইল উইভিং টেকনোলজি, টেক্সটাইল ওয়েট প্রসেসিং টেকনোলজি, টেক্সটাইল কটন স্পিনিং টেকনোলজি, টেক্সটাইল মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি, টেক্সটাইল মেশিনারীজ টেকনোলজি, টেক্সটাইল টেষ্টিং এন্ডং কোয়ালিটি কন্টোল টেকনোলজি, টেক্সটাইল উল টেকনোলজি, টেক্সটাইল পলিমার টেকনোলজি, টেক্সটাইল গার্মেন্টস ম্যানেজমেন্ট টেকনোলজি, টেক্সটাইল এন্ড কার্পেট টেকনোলজি, টেক্সটাইল গার্মেন্ট মনেশ্চন্ডাইজিং টেকনোলজি, টেক্সটাইল সিনথেটিক ইর্য়ান টেকনোলজি, টেক্সটাইল ফিনিসং টেকনোলজি, টেক্সটাইল গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি, খ গ্রুপ (সিভিল ও আর্কিটেক খাত)ঃ সিভিল টেকনোলজি, সিভিল (উড) টেকনোলজি, সিভিল কনষ্ট্রাকশন টেকনোলজি, সিভিল জিও টেকনিক্যাল টেকনোলজি, সিভিল ষ্টাকচার টেকনোলজি, এনভায়রালমেন্টাল টেকনোলজি, সিভিল ট্রান্সপোর্টেশন টেকনোলজি, মাইনিং এন্ড মাইন সার্ভেয়িং টেকনোলজি, সার্ভেয়িং টেকনোলজি, আর্কিটেকচার টেকনোলজি, ল্যান্ডস্কপ ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার টেকনোলজি, আর্কিটকচার এন্ড ইন্টেরিয়ার ডিজাইন টেকনোলজি, আর্কিটেকচার আরবান এন্ড রিজিওনাল প্লানিং টেকনোলজি, আর্কিটেকচার এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইন টেকনোলজি, বিল্ডিং এন্ড কনষ্ট্রাকশন ম্যানেজমেন্ট টেকনোলজি, সিভিল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট টেকনোলজি, রিয়েল এষ্টেট ম্যানেজমেন্ট টেকনোলজি, গ গ্রুপ (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স খাত)ঃ মাইক্রো ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল টেকনোলজি, সোলার টেকনোলজি, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, অটোমোশন এন্ড রোবটিক টেকনোলজি, পাওয়ার ইলেকট্রনিক্স টেকনোলজি, ইলেকট্রনিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, মোবাইল টেকনোলজি, ইলেকট্রো মেডিকেল টেকনোলজি, ঘ গ্রুপ (মেকানিক্যাল খাত)ঃ ইন্সট্রুমেন্ট এন্ড প্রসেস কন্টোল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, প্লাষ্টিক এন্ড পলিমার টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, ফ্রিজ এন্ড এয়ারকন্ডিশন টেকনোলজি, অটোমোবাইল টেকনোলজি, অটোমোবাইল ডিজাইন টেকনোলজি, অটোমোবাইল বডি বিল্ডিং টেকনোলজি, পাওয়ার প্লান্ট ম্যানেজমেন্ট টেকনোলজি, রেলওয়ে ট্রান্সপোর্টেশন টেকনোলজি, প্রোডাক্ট ডিজাইন এন্ড ইনভেনশন টেকনোলজি, ট্রান্সপোর্টেশন টেকনোলজি, মেকাট্রনিক্স টেকনোলজি, মেট্রালজিক্যাল টেকনোলজি, মেটাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, প্রোডাকশন এন্ড ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজি, রেলওয়ে বডি বিল্ডিং টেকনোলজি, ওয়েল্ডিং এন্ড শীট মেটাল টেকনোলজি, ঙ গ্রুপ (আইটি খাত)ঃ লাইব্রেরী এন্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি, ডাটা টেলিকমিনিউকেশন টেকনোলজি, ডাটা টেলিকমিনিউকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি, কম্পিউটার নেটওয়াকিং টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার ডিজাইন টেকনোলজি, টেলিকমিনিকিশন টেকনোলজি, কম্পিউটার ওয়েভ ডিজাইনিং টেকনোলজি, কম্পিউটার ই কমার্স টেকনোলজি, কম্পিউটার সাইবার সিকিউরিটি টেকনোলজি, কম্পিউটার হার্ডওয়্যার টেকনোলজি, কম্পিউটার গ্রাফিকস ডিজাইন টেকনোলজি, চ গ্রুপ (ফ্লিম এন্ড মিডিয়া খাত)ঃ অডিও এন্ড সাউন্ড টেকনোলজি, ফিøম মেকিং এন্ড এনিমেশন টেকনোলজি, এডভাটাইজিং এন্ড পাবলিক রিলেশন টেকনোলজি, মাস কমিউনিকেশন টেকনোলজি, মাল্টিমিডিয়া এন্ড ওয়েভ ডিজাইন টেকনোলজি, মোশন গ্রাফিক্স এন্ড ব্রডকাস্টিং টেকনোলজি, ডিজিটাল মিডিয়া ডিজাইন টেকনোলজি, আর্টস এন্ড ক্রাফট টেকনোলজি, ডিজিটাল ভিজ্যুয়াল এফেক্ট টেকনোলজি, সিনেমাটো গ্রাফি টেকনোলজি, ছ গ্রুপ (মেরিন খাত)ঃ মেরিন কোষ্টাল এরিয়া ম্যানেজমেন্ট টেকনোলজি, মেরিন শিপ বিল্ডিং টেকনোলজি, মেরিন শিপ বিল্ডিং এন্ড ডিজমান্টলিং টেকনোলজি, মেরিন পোর্ট ম্যানেজমেন্ট টেকনোলজি, মেরিন ইনল্যান্ড ওয়াটারওয়েজ ট্রান্সপোর্টেশন টেকনোলজি, মেরিন ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ ট্রান্সপোর্টেশন টেকনোলজি, মেরিন শিপ আর্কিটেক টেকনোলজি, মেরিন ফিসারিজ টেকনোলজি, মেরিন ওসানোগ্রাফি টেকনোলজি, মেরিন ল টেকনোলজি, মেরিন বোট বিল্ডিং এন্ড রেসটোরেশন টেকনোলজি, জ গ্রুপ (কেমিক্যাল খাত)ঃ ফুড এন্ড বায়োকেমিক্যাল টেকনোলজি, কেমিকেল এন্ড বায়োমোলিকোলার টেকনোলজি, পেট্রোলিয়াম টেকনোলজি, পেট্রো কেমিকেল টেকনোলজি, গ্যাস এন্ড এপ্লাইড পেট্রোলিয়াম টেকনোলজি, কেমিকেল সারেপেস কোটিং টেকনোলজি, কেমিকেল টেকনোলজি, ফুড টেকনোলজি, ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন, ফুড বেকিং টেকনোলজি, ফুড এন্ড বেভারেজ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, টয়লেট্রিজ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ক্লিন এন্ড ফার্নেস টেকনোলজি, ফার্টিলাইজার টেকনোলজি, রাবার টেকনোলজি, পেইন্ট টেকনোলজি, রিফাইনারি পেট্রোলিয়াম টেকনোলজি, পেপার এন্ড পেপার প্রোডাক্ট টেকনোলজি, সিরামিক টেকনোলজি, গ্লাস টেকনোলজি, মেলামাইন টেকনোলজি, সিমেন্ট টেকনোলজি, ঝ গ্রুপ (বিমান খাত)ঃএয়ার কার্গো এন্ড কুরিয়ার মাানেজমেন্ট, এয়ার এরোস্পেস টোকনোলজি, এয়ার এভিয়েশন টেকনোলজি, এয়ার লাইন এডমিনিষ্ট্রেশন টেকনোলজি, এয়ারলাইনস ম্যানেজমেন্ট টেকনোলজি, এয়ারক্রাফট বডি বিল্ডিং টেকনোলজি, এরোস্পেস ইলেকট্রনিক্স টেকনোলজি, এয়ার এরোনেটিক্যাল টেকনোলজি, এভিয়েশন এন্ড ট্রাভেল টুরিজম টেকনোলজি, এয়ার হোষ্টেজ টেকনোলজি, ঞ গ্রুপ (লেদার খাত)ঃ লেদার ট্যানিং টেকনোলজি, লেদার ফুটওয়্যার টেকনোলজি, লেদার প্রোডাক্ট টেকনোলজি, লেদার মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি,লেদার ডিজাইন টেকনোলজি, ট গ্রুপ (টুরিজম)ঃ বার এন্ড বেভারেজ টেকনোলজি, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টেকনোলজি, ট্যুর এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট টেকনোলজি, হোটেল ম্যানেজমেন্ট টেকনোলজি, হাউজ কিপিং টেকনোলজি, ঠ গ্রুপ (বিবিধ খাত)ঃ অপসেট প্রিন্টিং টেকনোলজি, গ্রাফিকস ডিজাইন টেকনোলজি ।

 

এই সকল টেক নোলজি সরকারী বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট, টেক্সটাইল ইন্সটিটিউট, মেরিন ইন্সটিটিউট, আর্মি ইন্সটিটিউট, নেভাল ইন্সটিটিউট, কম্পিউটার ইন্সটিটিউট, গ্লাস ও সিরামিক ইন্সিটিটিউট, এ্যারোনেটিক ইন্সটিটিউট, টুরিজম ইন্সটিটিউট, লেদার ইন্সটিটিউট, গ্রাফিকস প্রিন্টিং ইন্সটিটিউটে পরিচালিত হবে। D.Tech কারিকুলামে যে সকল বিভাগ সমুহ থাকেব তা হলো ক গ্রুপঃ এগ্রো ফ্রুট সাইন্স টেকনোলজি, এগ্রো মোলিকুলার বায়ো টেকনোলজি, এগ্রো টিস্যুকালচার টেকনোলজি, এগ্রো ক্রোপ ফিজিওলজি টেকনোলজি, এগ্রো ভেজিটেবল প্রোডাকশন টেকনোলজি, এগ্রো ফ্লোরিকালচার এন্ড ল্যান্ডস্কেপ গার্ডেনিং টেকনোলজি, এগ্রো ইকনোমিক্স টেকনোলজি, এগ্রো হর্টিকালচার টেকনোলজি, এগ্রো রুরাল ষ্টাডিজ টেকনোলজি, খ গ্রুপঃ এগ্রো মেশিনারী টেকনোলজি, এগ্রো ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট টেকনোলজি, এগ্রো ফুড প্রসেসিং টেকনোলজি, গ গ্রুপঃ ফরেষ্ট্রি টেকনোলজি, ফরেষ্ট্রি ট্রি ইনপ্রুভমেন্ট এন্ড জেনেটিক টেকনোলজি, ফরেষ্ট উড সিজনিং টেকনোলজি, ফরেষ্ট ম্যানেজমেন্ট টেকনোলজি, ফরেষ্ট ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট টেকনোলজি, ফরেষ্ট পলিসি এন্ড ল টেকনোলজি, ফরেষ্ট ইকোলজি টেকনোলজি, ফরেষ্ট উড প্রোডাক্ট টেকনোলজি, ঘ গ্রুপঃ ফিস কালচার টেকনোলজি, ফিস ব্রিডিং টেকনোলজি, মেরিকালচার টেকনোলজি, ফিস ক্যাপচার টেকনোলজি, একুয়াকালচার টেকনোলজি, ফিস ইকোনোমিক এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি, ঙ গ্রুপঃ পোলিট্র হাজবেন্ডারী টেকনোলজি, এনিমেল হেলথ টেকনোলজি, এনিমেল হাসবেন্ডারী টেকনোলজি, পোলিট্র ম্যানেজমেন্ট টেকনোলজি, ভেটেনারী টেকনোলজি, ডেইরী টেকনোলজি, ডেইরী এন্ড ফুড টেকনোলজি। এ সকল কোর্স সরকারী ও বেসরকারী কৃষি ইন্সটিটিউট, ফিসারিজ ইন্সটিটিউট, লাইভ ষ্টক ইন্সটিটিউট, ফরেষ্ট্রি ইন্সটিটিউট, ভেটেনারী ইন্সটিটিউটে পরিচালিত হবে।

উল্লেখিত D.Enng ও D.Tech কে নিয়ে যদি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ড গঠন করা যায় তবে মান সম্পন্ন দক্ষ মধ্যম মানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি করা সম্ভব।

লেখক-
কলাম লেখক ও ট্রেড ইন্সট্রাক্টর,
ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়,
পটুয়াখালী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.