নিউজ ডেস্ক।।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্নে (সৃজনশীল প্রশ্নের একটি অংশ) সাম্প্রদায়িক উসকানি দিয়ে প্রশ্ন প্রণয়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘এটা দেখা অবশ্যই দরকার যে বিষয়টি অবহেলাজনিত, নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেই তদন্ত চলছে। অবহেলাও যদি থাকে কিংবা যদি ইচ্ছাকৃত হয়, কোনোটিই কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কাজেই অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’
বুধবার দুপুরে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন জাতীয় জাদুঘরে ‘একাত্তরে গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক এক আলোচনা সভায় দীপু মনি এসব কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
