যে সব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নোবেল পেয়েছেন তার একটি তালিকা প্রকাশ করেছে নোবেল প্রাইজ অর্গানাইজেশন। ডয়চে ভেলে বাংলা জানায়, পদার্থ, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতিতে নোবেলজয়ীরা ওই সময় যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
তবে এই তালিকায় সাহিত্য ও শান্তি পুরস্কার পাওয়া নোবেলজয়ীদের রাখা হয়নি।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সব মিলিয়ে ২৭ জন নোবেল পেয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের নোবেলজয়ীর সংখ্যাই সবচেয়ে বেশি। একই দেশের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এ দুই প্রতিষ্ঠান থেকেই ১৯ জন করে নোবেল পেয়েছেন।
তৃতীয় অবস্থানেও আছে যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৮ জন করে নোবেল পেয়েছেন। চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে যুক্তরাজ্যও। কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে নোবেল পেয়েছেন ১৭ জন গবেষক।
সর্বোচ্চ নোবেলপ্রাপ্তিতে পঞ্চম অবস্থানেও আছে একটি মার্কিন বিশ্ববিদ্যালয়। দেশটির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন নোবেল পেয়েছেন। এরপর যুক্তরাষ্ট্রের রকফেলার বিশ্ববিদ্যালয় থেকে নোবেল পেয়েছেন ১২ জন। যুক্তরাজ্যের এমআরসি ল্যাবরেটরি অব মোলিকিউলার বায়োলজি থেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন ৯ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আটজন করে নোবেল পেয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
