সদ্য সমাপ্ত ভারত-আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বল করার সময় ডান কাধে চিড় ধরে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের। পরবর্তীতে বোলিং চালিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ২৮ বছর বয়সী এই বা-হাতি স্পিনার। পুনে টেস্টে বল হাতে সুবিধা না করতে পারলেও ব্যাট হাতে দুই ইনিংসেই অবদান রয়েছে তার।
প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের বোলিং তোপে মাত্র ১৬২ রানে ৮ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। সেখান থেকে নবম উইকেট জুটিতে ফিলেন্ডারকে সাথে নিয়ে ১০৯ রান যোগ করেন মহারাজ। নিজে করেন ৭২ রান, পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও নামের পাশে যোগ করেন আরো ২২ রান।
৬ দিনের ব্যবধানে রাঞ্চিতে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টের দল থেকে বাদ দেয়া হয়েছে মহারাজকে। আফ্রিকার দলীয় চিকিৎসক রামজী হাসেনন্দ্র বলেন, ‘তার (কেশব) কাধের এক্স-রে করা হয়েছে। আঘাত গুরুতর নয় তবে মাঠে ফিরতে তার ৩-৪ সপ্তাহ সময় লাগবে।’
সেক্ষেত্রে, মহারাজের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক বা-হাতি স্পিনার জর্জ লিনডে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
