নিউজ ডেস্ক।।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের সেবা গ্রহণ ও আয়কর বিবরণী দাখিলের সুবিধার্থে আগামী নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করেছে। পুরো মাসজুড়ে কর অঞ্চলগুলোতে করমেলার ন্যায় সেবা প্রদান করা হবে।
বুধবার (২৬ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক কোভিড পরিস্থিতিতে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সকল কর অঞ্চলে বিগত বছরের ন্যায় মেলার পরিবেশে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর সংস্কৃতি বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাসব্যাপী করসেবা প্রদানের ব্যাপক কর্যক্রম গ্রহণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
