এইমাত্র পাওয়া

মেহেরপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলম:
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাকিত দূর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন।

র‌্যালিটি শহরের কোট রোড প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মিনহাজুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে রহমান সহ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‌্যালিতে অংশ নেয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.