এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে ডিপিই’র জরুরি নির্দেশনা

৬৭টি পিটিআই-এ আইসিটি ইন এডুকেশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য চেয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আগামী ১৩ অক্টোবর ২০১৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য সভায় উপস্থাপনের জন্যে ২০১২-১৩ অর্থবছর হতে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত পিটিআই সমূহে আইসিটি ইন এডুকেশন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের তথ্য আগামী ১০ অক্টোবরের মধ্যে উপপরিচালক প্রশিক্ষণ বরাবর প্রেরণ করার জনা অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.