নাজমুল হুদা।।
আজ ০১ আগস্ট ২০২২ খ্রি. সকাল ১১টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজে অনুষ্ঠিত হলো মা সমাবেশ।
শেখ হেলাল উদ্দীন কলেজ কর্তৃক আয়োজিত উক্ত মা সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- ‘শিক্ষার্থী উপস্থিতি, বাল্য বিয়েকে না বলা, এন্ড্রয়েড ফোন নিয়ে কলেজে না আসা সহ শিক্ষার মান উন্নয়ন’। কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মা সমাবেশে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব বটু গোপাল দাস সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সম্মানিত মায়েরা। মূলত মায়েদের সচেতন করার লক্ষে এ সমাবেশের আয়োজন করে কলেজ কমিটি। সহকারী অধ্যাপক মো. হোসাইন সায়েদীন এর উপস্থাপনায় এবং অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, মোঃ সিরাজুল ইসলাম মল্লিক, কমলেশ চন্দ্র হালদার, দীপঙ্কর রায়, উৎপল কুমার দাস, দীপালী রানী বিশ্বাস, পলি দাশ, প্রভাষক সুব্রত কুমার দাম এবং নাজমা খানম।

এছাড়াও উক্ত মা সমাবেশে উপস্থিত মায়েদের মধ্যে বক্তব্য প্রদান করেন ফিরোজা বেগম, ফাতেমা খাতুন, রোমানা খাতুন, আমেনা বেগম, চায়না অধিকারী, ধরিত্রী পাল, সুচিত্রা রায় প্রমুখ।
অধ্যক্ষ মহোদয় তাঁর মূল্যবান বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবারই সমান আগ্রহ থাকতে হবে। এছাড়া তিনি আরও বলেন, মায়েরা সচেতন থাকলে সন্তান অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ব্যাপক আলোচনা করেন এবং মেয়েদেরকে বাল্য বিবাহ না দেওয়ার জন্য মায়েদের প্রতি আহবান জানান। সব শেষে তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকল মায়েদর আমন্ত্রণ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
