নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি না মেনে রাত ৮টার পর দোকান খোলা রেখে বেচাকেনার দায়ে ৯ দোকানদারকে সতর্কতামূলক সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জুলাই) রাত ১০টায় বাকেরগঞ্জের সদর রোড, বাসস্ট্যান্ড ও বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, উপজেলার বেশ কিছু দোকান সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পরে খোলা রাখার কারণে বাজারের ৯ দোকানিকে প্রাথমিকভাবে সতর্কতামূলক সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সজল চন্দ্র শীল আরও বলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের নির্দেশনা অনুযায়ী জনগণের বৃহৎ স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
