এইমাত্র পাওয়া

কোটি টাকার স্বর্ণ মিললো বিমানের বর্জ্যে

অনলাইন ডেস্ক।।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ট্রলি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম। এর মূল্য প্রায় কোটি টাকা। এই স্বর্ণ কারা নিয়ে এসেছেন তা জানা যায়নি। এমনকি কাউকে আটক করাও সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যাক্ত অবস্থায় এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, ‘আমাদের কাছে আগেই তথ্য ছিল এই ফ্লাইটে স্বর্ণ আসতে পারে। তাই ওই বিমানের সব যাত্রীকে তল্লাশি করেও কোনো যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি। পরে বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’

এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.