মাহফুজ কিশোর, কুবি:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় নগরীর টাউন হলের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কু্বি), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ এ বিক্ষোভে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা আবরার হত্যা ঘটনায় বুয়েট প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করেন। তারা বলেন, বুয়েট প্রশাসন দোষীদের আড়াল করতে পাঁয়তাড়া করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা দাবি করেন, আবরারের বাবা যে ১৯জনের নাম উল্লেখ করে মামলা করেছেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তাঁরা সমাজের সর্বস্তরের মানুষকে সবধরণের অন্যায়ে প্রতিবাদ করতে এগিয়ে আসার আহ্বান করেন।
প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শের-ই বাংলা হল থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
