নিউজ ডেস্ক।।
‘আমরা হারানোর হাহাকারে বিহবল নয়;
নয় শোকের আর্তনাদ, হোক প্রতিবাদ’
বুয়েটে অধ্যয়নরত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে আজ জাতীয় প্রেস ক্লাবে ‘মানব বন্ধন’ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র, পেশাজীবী, রাজনৈতিক কর্মী, লেখক, সাংবাদিক, সাংস্কৃৃতিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক কুষ্টিয়াবাসী অংশ নেন।
শুরুতেই কুষ্টিয়া জেলা থেকে দেশের বিভিন্ন বিশ্বদ্যিালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা শুরুতে প্রতিবাদ লিপি তুলে ধরেন। এরপর কুষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা নেতৃবৃন্দ ছাড়াও ঢাকাস্থ কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাজমুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুর রহমান রাজা, চ্যানেল আই এর বার্তা সহকারী আদিত্য শাহীন, বুয়েটের সাবেক শিক্ষার্থী মনজুর মোরশেদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব, শের-ই বাংলা কৃষি বিদ্যালয়ের অধ্যপাক ড. সরওয়ার মুর্শেদ, সাবেক সচিব কাজী আকতার হোসেন, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি জনাব আকতারুজ্জামান।
এসময় বক্তারা মেধাবী এই শিক্ষার্থী হত্যার সুষ্ঠ বিচার দাবি করে বলেন ‘একজন ফাহাদ হত্যা মানে একটি স্বপ্নকে হত্যা করা, একটি পরিবারকে হত্যা করা, একটি জাতির একটি ভবিষ্যৎ সারথিকে হত্যা করা। তাই এই ধরণের হত্যাকান্ড আর যাতে না হয় সেজন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।’ একইসাথে সকল প্রকার হত্যাকান্ডের তীব্র নিন্দা করা হয় মানব বন্ধনে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
