এইমাত্র পাওয়া

এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে দুবাইয়ে: সৌরভ গাঙ্গুলী

নিউজ ডেস্ক।।

বর্তমান শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয় বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে আগেই জানিয়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এরপর শুরু হয় নানান জল্পনা-কল্পনা, কোথায় অনুষ্ঠিত হবে এবারের আসর।

তবে এ বিষয়ে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড কাউন্সিলের বৈঠকের পর দেশটির গণমাধ্যমকে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়া কাপ। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এর আগে বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেখানকার বর্তমান পরিস্থিতির মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। এছাড়াও দেশটিতে রয়েছে বিদেশি মুদ্রার সঙ্কট। তাই বর্তমান পরিস্থিতিতে ছয়টি দল নিয়ে সে দেশে এত বড় টুর্নামেন্ট আয়োজন অসম্ভব।

এদিকে শ্রীলঙ্কা না করে দেয়ার পর ভারত ছাড়াও বাংলাদেশ আগ্রহী ছিলো আয়োজনে। শেষ পর্যন্ত আরব আমিরাতকেই বেছে নিয়েছে এসিসি।

সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে শুরু আর শেষ হবে ১১ সেপ্টেম্বর। মূল আসর শুরুর আগে কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। যেখানে খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে একটি দল যুক্ত হবে মূল আসরে থাকা আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের সঙ্গে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.