অনলাইন ডেস্ক।।
শ্রীলঙ্কার পার্লামেন্টে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আজ শনিবার। এজন্য পুরো পার্লামেন্টকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বন্ধ করে দেওয়া হয়েছে পার্লামেন্টের আশপাশের রাস্তা। জনসাধারণকে বিকল্প পথ ব্যবহারের কথা বলা হয়েছে।
এর আগে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে।
শুক্রবার শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। লঙ্কান প্রধান বিচারপতি জয়ন্তা জয়সুরিয়া শপথবাক্য পাঠ করান তাকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
