টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।।

ম্যাচ হবে ৪১ ওভার। প্রতি ইনিংসে এক জন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৯ ওভার, ৪ জন করতে পারবেন সর্বোচ্চ ৮ ওভার করে।

প্রথম পাওয়ারপ্লে হবে ১-৮ ওভার, দ্বিতীয়টি ৯-৩৩ এবং শেষ পাওয়ারপ্লে ৩৪-৪১ ওভার।

টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত দুই দিন উইকেট কাভারে ঢাকা ছিল, তামিমের সিদ্ধান্তের পেছনে আছে সে কারণ।

আম্পায়ারদের পর্যবেক্ষণের পর মিলেছে সুখবর। স্থানীয় সময় বেলা ১১-২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯-২০ মিনিট) হবে টস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১-৪৫ মিনিটে।

বাংলাদেশে আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা। গায়ানায় সেটি হয়ে গেছে গতকালই।

“ক্রিকেটারদের বিদেশে ঈদ করা নতুন কিছু নয়। সর্বশেষ দুইবার ২০১৯ বিশ্বকাপের সময় ইংল্যান্ডে ঈদুল ফিতর এবং গত বছর জিম্বাবুয়েতে সিরিজ চলাকালীন উদ্‌যাপন করতে হয়েছে ঈদুল আজহা।

এবারও ঈদুল আজহা পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্যে। ক্রিকেটাররা ঈদ করছেন পরিবার–পরিজন ছাড়াই।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.