নিউজ ডেস্ক।।
দেশব্যাপী নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এ কারণে পেছাতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। যদিও বন্যার কারণে এ আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই পরীক্ষা শুরুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এমনই ইঙ্গিত দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, চলতি মাসের ১৯ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দেশব্যাপী বন্যার কারণে তা স্থগিত করা হয়েছে। তবে এবার সেই প্রভাব এইচএসসি পরীক্ষার ওপরও পড়বে। কেননা দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন। সেই হিসেবে বলা যায়, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।
স্থগিত এসএসসি পরীক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে তপন কুমার বলেন, পরীক্ষার বিষয়টি নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আমরা দ্রুতই রুটিন প্রকাশ করে পরীক্ষা শুরু করতে পারবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
