নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলায়। গতকাল ২১ জুন,মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে পৌরসভার মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার করেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান।
২০২২ সাল থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রতি ইভেন্টে বিজয়ীদের জন্য সনদ ও ২ হাজার টাকা করে তুলে দেন প্রধান অতিথি এবং সভাপতি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর।
জাতীয় শিক্ষা সপ্তাহের সেরা প্রতিষ্ঠান প্রধান মাধ্যমিক এর পুরস্কার গ্রহন করেন নলছিটি গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মো জলিলুর রহমান আকন্দ, কলেজ পর্যায়ের সেরা মোল্লার হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আইউব আলী তালুকদার,মাদ্রাসায় কামদেবপুর ডিএস মাদ্রাসার আ. মান্নান ও কারিগরিতে প্যালেস্টাইন টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বিদ্যালয় পুরস্কার গ্রহণ করেন নলছিটি গার্লস স্কুল ও কলেজোর মিলন কান্তি দাস, মাদরাসায় কামদেবপুর ডিএস মাদ্রাসার প্রভাষক আল রাফিউ ইসলাম ও কারিগরিতে নলছিটি গার্লস স্কুল ও কলেজের বিন-ই-আমিন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিদ্যালয় সরকারী নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,কলেজে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ,মাদরাসায় নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদরাসা ও কারিগরিতে প্যালেস্টাইন টেকনিক্যাল ও বিএম কলেজ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
