ট্রেন্ট ব্রিজের ইনিংস আইপিএলের কারণেই, বললেন বেয়ারস্টো
কী? ঝড় বললে কম বলা হয়। রানের টর্নেডো, টাইফুন, সাইক্লোন, জলোচ্ছ্বাস—এমন আরও যা যা শব্দ আছে তা আজ আমস্টেলভিনে ইংল্যান্ড-নেদারল্যান্ডস প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের ইনিংসের জন্য ব্যবহার করা যায়।
ম্যাচটা না দেখে থাকলে অবশ্যই পরের প্রশ্ন হবে—কেন? খুলেই বলা যাক। আইসিসির এই সহযোগী দেশটির বিপক্ষে পূর্ণ শক্তির দল পাঠায়নি ইংল্যান্ড। তাতেই কি না, হয়ে গেল ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড!
নেদারল্যান্ডসের বিপক্ষে আজ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ৪৯৮ রান তুলেছে ইংল্যান্ড। ওয়ানডেতে আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ইংল্যান্ডের দখলেই ছিল। ২০১৮ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছিল ইংল্যান্ড।
সেই রেকর্ড আজ নতুন করে লিখল এউইন মরগানের দল। ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের শীর্ষ চারটি রেকর্ডই ইংল্যান্ডের। লিস্ট ‘এ’ ক্রিকেটেও আজ সর্বোচ্চ রানের রেকর্ডটি নতুন করে লিখিয়েছে ইংল্যান্ড।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
