সরকারি চাকরিতে ৩ লাখ ৯২ হাজার পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক।।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে এখন মোট তিন লাখ ৯২ হাজার ১১৭টি পদ শূন্য রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১০ সাল থেকে বালাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে চার হাজার ৫৬৬ জন প্রাথীকে নিয়োগের সুপারিশ করেছিল।

ফরহাদ বলেন, এ সময়ে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে পাঁচ হাজার ১৪৩ জন এবং দ্বিতীয় শ্রেণির পদে (দশম-দ্বাদশ গ্রেড) সাত হাজার ১৬১ জনকে সুপারিশ করা হয়েছে।
সূত্র : ইউএনবি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.