এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেলেন ১১,৭৬৯ শিক্ষক

নিউজ ডেস্ক।।

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে ১১ হাজার ৭৬৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষক নিয়োগের এই ফল প্রকাশ করা হয়েছে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলে দেখা যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আওতায় ১৫ হাজার ১৬৩টি শূন্য পদে নিয়োগ সুপারিশের জন্য এবং ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশের পর যেসব পদে কেউ যোগদান করেনি বা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেনি এমন ৩ হাজার ৭৮১টি পদে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

এনটিআরসিএর তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যেসব পদে কেউ আবেদন করেনি এমন ১৫ হাজার ১৬৩ টি শূন্য পদে নিয়োগ সুপারিশের ফলে গত ৬ ফেব্রুয়ারি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন পাওয়া যায়। এই আবেদনসমূহ টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফ্‌টওয়্যারের মাধ্যমে মেধা ও চাহিদা অনুযায়ী যাচাই-বাছাই করা হয়।

এতে দেখা যায়, মোট ৮ হাজার ৩৫৯ জনের আবেদন পাওয়া গেছে। তার মধ্য থেকে মেধা ও চাহিদার ভিত্তিতে ৪ হাজার ৭৫২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদের পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.