মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ৪ জুন বিভাগের সেমিনার কক্ষে ‘Semiparametric Quantile Regression’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সেমিনারের প্রধান অতিথি প্রফেসর ড. ফরহাদ হোসেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বিশ^বিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণের জায়গা। এখানে গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা হয় এবং সেমিনারের মাধ্যমে সেই জ্ঞান বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধনেশ্বর চন্দ্র সরকার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম। সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
