মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরেের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও ইউনিট লিডার এস এম রফিকুল আলম বকুল বাংলাদেশ স্কাউটস এর রোভার শাখায় উডব্যাজ অর্জন করেছেন। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ স্কাউটস থেকে তাকে জানিয়ে দেওয়া হয় এবং সার্টিফিকেট প্রদান করা হয়। জনাব রফিকুল আলম বকুল মেহেরপুর জেলা রোভার স্কাউটস এর কোষাধ্যক্ষ হিসেবে ও দায়িত্ব পালন করছেন।
অত্যন্ত জনপ্রিয় ও কর্মঠ এবং পরিশ্রমী এ স্কাউটার নিজ প্রতিষ্ঠানে শক্তিশালী রোভার ইউনিট গঠন করে নেতৃত্ব দিচ্ছেন এবং রোভারদের বিভিন্ন পজিটিভ কাজে পৃষ্ঠপোষকতা করেন। এ ছাড়াও তিনি মেহেরপুর জেলা রোভারের সকল কর্মসূচিতে প্রত্যক্ষভাবে ভুমিকা রাখেন। তিনি এ বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( কারিগরি ) নির্বাচিত হয়েছেন। তিনি শিক্ষা সংশ্লিষ্ট জনপ্রিয় অনলাইন পোর্টাল শিক্ষাবার্তা.কম এর সাব-এডিটর হিসেবে কাজ করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
