অনলাইন ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমলে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।
এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্য স্টাফদের হাতে আগ্নেয়াস্ত্র তথা বন্দুক তুলে দিতে যাচ্ছে দেশটির ওহাইও অঙ্গরাজ্য। রাজ্যটিতে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আইন প্রণয়নেরও প্রস্তুতি চলছে।
আলোচিত বিলটি চলতি সপ্তাহে রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওহাইও’র সাধারণ পরিষদে পাস হয়।
এই আইনকে যারা সমর্থন করছেন তাদের আশা, আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বন্দুক হামলা কমবে।
তবে শিক্ষকদের ইউনিয়ন ও অঙ্গরাজ্যটির প্রধান পুলিশ অফিসার ইউনিয়নসহ এই বিলের বিরোধীরা বলেছেন, এটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরও বিপজ্জনক করে তুলবে।
সূত্র : আল-জাজিরা, রয়টার্স
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
