এইমাত্র পাওয়া

ঢাবির ‘খ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ৩২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৫৮ হাজার ৫৫১ জন শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৫১ জন। আর মোট আসন সংখ্যা ১ হাজার ৭৮৮টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩২ দশমিক ৭৪ জন। গতবার যেখানে লড়েছিল ২০ জন। ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.