এইমাত্র পাওয়া

ঢাবির সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২৪ মে

নিউজ ডেস্ক।।

তিনি বলেন, সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রায় দুই হাজার শিক্ষক এদিন ভোট দেবেন।

জানা গেছে, সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে। নির্বাচনে প্রধান দুই প্যানেল আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল তাদের ৩৫ সদস্যের মনোনীত প্যানেল রেজিস্টার কার্যালয়ের নির্বাচন শাখায় জমা দিয়েছে। ১৬ মে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। এর মধ্যে কোনো দল চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে।

প্রসঙ্গত, সিনেটে সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২২ মে। সেসময় আওয়ামীপন্থী নীল দলের ৩৩ জন ও বিএনপিপন্থী সাদা দলের দুই জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.