আগামী জুনেই চালু হবে পদ্মাসেতু

নিউজ ডেস্ক।।

আগামী জুন মাসের যে কোনো দিন পদ্মাসেতু চালু হবে। ঈদের ছুটি শেষে দিন-তারিখ নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এ কথা জানান।

শাজাহান খান বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যাতায়াত করতে পারবেন।

তবে পদ্মাসেতু চালুর সময় রেল লাইন চালু করা সম্ভব হবে না। পদ্মাসেতু চালুর পরে রেল লাইন চালু হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.