এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর দিলো কলকাতা হাইকোর্ট

শিক্ষকদের জন্য ফের সুখবর। প্রাথমিক মামলায় মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে মেধা তালিকা প্রকাশ করলেও নিয়োগের জট কাটছে না এখনই। নিয়োগের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা আপাতত বহাল রাখল হাইকোর্ট।

আদালতের তরফে নির্দেশ অনুযায়ী, আগামী ৭ দিনের মধ্যে এই মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে এই মেধা তালিকা প্রকাশের পর, তা নিয়ে কোনও চাকরিপ্রার্থীর যদি কোনও অভিযোগ থাকে, তবে তিনি সেটা ২১ দিনের মধ্যেই জানাবেন।

সব মিলিয়ে কিছুটা আশার আলো। পুরো জট না কাটলেও, আপার প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া আরো এক ধাপ এগোল বলা যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.