প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

দুর্নীতির বিরুদ্ধে যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাবে।

এর আগে দেশের চলমান দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে ভয়েস অফ আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, এখানে আমার দলের কে, কী সেটা আমি দেখতে চাই না, আমার আত্মীয়-পরিবার আমি দেখতে চাই না, বিত্তশালী কেউ আছে কিনা এটা আমি দেখতে চাই না। যেখানে অনিয়ম ও দুর্নীতি সেখানে অভিযান চলবে।

শেখ হাসিনা আরও বলেন, সাধারণ মানুষ দুর্নীতিবাজ না। মুষ্টিমেয় কিছু মানুষ দুর্নীতি করে। দুর্নীতি করে কেউ কেউ অনেক টাকার মালিক হয়েছে, এটা বৈষম্য সৃষ্টি করছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিব। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.