নিজস্ব প্রতিবেদক।।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) আজ শনিবার (৩০ এপ্রিল) এবং রোববার (১ মে) খোলা থাকবে।
ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের সুবিধার্থে এ ব্যবস্থা নেওয়ার কথা অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তারা এই ঘোষণা দেয়।
ভারতীয় হাইকমিশন জানায়, ৩০ এপ্রিল (শনিবার) দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণের জন্য আইভিএসি উন্মুক্ত থাকবে।
পরের দিন ১ মে (রোববার) আইভিএসি খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এদিন আবেদন জমা দেওয়া যাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ডেলিভারি বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। ২ মে (সোমবার) ও ৩ মে (মঙ্গলবার) আইভিএসি বন্ধ থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
